প্রকাশিত: Wed, Jun 21, 2023 9:04 PM
আপডেট: Wed, Apr 29, 2026 11:16 AM

সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

আশরাফ চৌধুরী, সুবর্ণা হামিদ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরী সবক’টি অর্থাৎ ১৯০টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। তবে তিনি ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

এর আগে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বুধবার  সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলে ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরে আরও কিছুক্ষণ ভোট গ্রহণ করা হয়। 

সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করেন। সম্পাদনা: মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব